ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ইবাদতে দিন কাটাচ্ছেন খালেদা

করোনায় (কোভিড-১৯) আক্রান্ত খালেদা জিয়া রমজানের প্রথম দিন ইবাদতে কাটিয়েছেন বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি।


বুধবার (১৪ এপ্রিল) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান তার বোন। সেলিমা ইসলাম বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল, ভালো ইমপ্রুভ করছে।


তিনি বলেন, রমজান মাস বুঝতেই পারেন। এখন কোরআন তেলওয়াত, তাসবিহ তাহরিমা, দোয়া দরুদ, নামাজ পড়ে সময় কাটছে তার। টেলিফোনে আমরা কথা-বার্তা বলছি নিয়মিত।


সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে তিন বছর আগে কারাগারে গিয়েছিলেন। গত বছরের মার্চে সরকার নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দেয়। কারামুক্তির পর থেকে গুলশানের বাড়ি ফিরোজায় রয়েছেন ৭৫ বছর বয়সী খালেদা জিয়া। দুদিন আগেই তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে।

ads
ads
ads

Our Facebook Page

↑